সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০১:৫৯ পিএম

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। আজ (রোববার) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত জটিলতাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির শীর্ষ নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তাঁর জানাজা ও দাফনের সময়সূচি পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে।

Link copied!