রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানেে এক শিক্ষার্থীর হাতে পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার, ১৫ জুলাই। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তি, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ২১টি ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন।
একই সঙ্গে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের আওতায় শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক, সনদপত্র ও সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। পরে শিশু শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে, সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে তিনি প্রাণ-প্রকৃতিবিষয়ক শিশু শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।