বনশ্রীতে মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২১, ২০২৬, ০১:২৭ পিএম

বনশ্রীতে মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে মাদ্রাসাছাত্র মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিহাব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, গত ১৯ মে রাতে বনশ্রীর একটি মাদরাসা থেকে ১০ বছর বয়সী আবদুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদনে তার শরীরে যৌন নির্যাতনের আলামত পাওয়া যায়। ঘটনার পর থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শিহাব হোসেনের বিরুদ্ধে আগেও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছিল। এসব তথ্য সামনে আসার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।

এদিকে নিহত শিশুর মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আরও একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ছাড়াও দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে

Link copied!