চীনের সহায়তায় বন্ধ কারখানা চালু করতে চায় সরকার: শিল্পমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৩:০৮ পিএম

চীনের সহায়তায় বন্ধ কারখানা চালু করতে চায় সরকার: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির | ছবি: সংগৃহীত

বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দেশের বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চীন-এর সহায়তায় আবারও চালু করতে চায় সরকার। একই সঙ্গে দেশের পাট শিল্পে চীনের প্রযুক্তিগত সহযোগিতাও চেয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর আইসিসিবিতে আয়োজিত বাংলাদেশ চায়না গ্রীন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন। তিনি জানান, গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত দিক থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এখানে পরিবেশবান্ধব ও রিসাইকেলযোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শনী, সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

তিন দিনব্যাপী এই আয়োজন প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং আগামী ১৬ মে শেষ হবে।

Link copied!