প্রতারণার মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২০, ২০২৬, ০৩:৫৫ পিএম

প্রতারণার মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড

বিদিশা সিদ্দিক, ছবি: সংগৃহীত।

প্রতারণার এক মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ের পর বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণা মামলায় আদালত এই রায় দিয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৮ সালে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগ ওঠে। ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার অভিযোগ করেন, ফ্ল্যাট বিক্রির নামে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। পরে তিনি আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বুধবার মামলার রায় ঘোষণা করলেন আদালত।

Link copied!