চরকিতে আসছে ‘দম’,যা বললেন পূজা চেরি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৯, ২০২৬, ০১:৪৭ পিএম

চরকিতে আসছে ‘দম’,যা বললেন পূজা চেরি

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত দম সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা পূজা চেরি।

সোমবার (১৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ২৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন পূজা।

সেখানে তিনি বলেন,

‘দম’ বন্ধ করার লড়াই কি আমি চালিয়ে যেতে পারবো? জানতে হলে চোখ রাখুন চরকিতে। দম আসছে শিগগিরই।

ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লেখেন,

এই দম বন্ধ করা লড়াই কি আসলেই চালিয়ে যাওয়া সম্ভব? এবার দমের খেলা শুরু হচ্ছে চরকি’তে! সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনি’র চলচ্চিত্র ‘দম‍‍`। দেশ-বিদেশের সিনেমা হলে দর্শকদের মন জয় করে, ২১মে আসছে চরকি’তে।

Link copied!