নাসীরুদ্দীনের গাড়িবহরে হামলা, ভাংচুর—আহত চার নেতা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩, ২০২৬, ০৩:২৩ পিএম

নাসীরুদ্দীনের গাড়িবহরে হামলা, ভাংচুর—আহত চার নেতা

ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। তবে গাড়িবহরে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে আছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এনসিপির নেতাকর্মীরা জানান, বেনাপোল বাজারে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ‘চোরাগোপ্তা’ হামলা করা হয়েছে। আজ (বুধবার) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় চারজন আহত হন।

ঘটনার সময় গাড়িতে অবস্থানরত এনসিপি নেতারা অক্ষত থাকলেও তাদের কয়েকজন কর্মী আহত হন। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত ও তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।

এ ঘটনায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বেনাপোল সীমান্তে জোরপূর্বক পুশ-ইনের প্রতিবাদে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সীমান্ত সফরে যান। এ সফরেই বেনাপোলে হামলার শিকার হন নেতাকর্মীরা।

Link copied!