শ্রীলঙ্কার লিগে খেলতে নাম দিলেন ৩২ বাংলাদেশি, প্লাটিনাম ক্যাটাগরিতে শরিফুল

স্পোর্টস ডেস্ক

জুন ১, ২০২৬, ০৩:১০ পিএম

শ্রীলঙ্কার লিগে খেলতে নাম দিলেন ৩২ বাংলাদেশি, প্লাটিনাম ক্যাটাগরিতে শরিফুল

ছবি: বিসিবি

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের ড্রাফটে এবার বড় সংখ্যক বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)-এ মোট ৩২ জন বাংলাদেশি খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে নাম জমা দিয়েছেন।

সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে নাম দিয়েছেন শরিফুল ইসলাম। ২৪২ জন বিদেশি খেলোয়াড়ের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি গোল্ডে আছেন নাহিদ রানা। এই ক্যাটাগরিতে আরও আছেন তাওহীদ হৃদয়, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তানজিম হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত।

সবচেয়ে বেশি নাম দেওয়া হয়েছে ক্লাসিক ক্যাটাগরিতে। এই তালিকায় আছেন হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান এবং রিপন মণ্ডল।

ড্রাফট পদ্ধতিতে সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় কেনা শুরু করবে। মোট ৪২১ জন ক্রিকেটার ড্রাফটে স্থান পেয়েছেন, যার মধ্যে ১৭৯ জন স্থানীয় খেলোয়াড়। এবারের আসর শুরু হবে আগামী ১৭ জুলাই এবং শেষ হবে ৮ আগস্ট। মোট পাঁচটি দল ২৪টি ম্যাচ খেলবে।

ড্রাফটের আগেই কয়েকজন বাংলাদেশি তারকা সরাসরি দল পেয়ে গেছেন। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলবেন জাফনা কিংসে, আর লিটন দাসকে দলে নিয়েছে গল গ্যালান্টস।

ড্রাফটে বাংলাদেশের যারা নাম দিয়েছেন-

শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তানজিম হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফুদ্দিন, হাসান মাহমুদ, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির আলী, তানভীর ইসলাম, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, রিপন মণ্ডল, আফিফ হোসেন, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম ও শহিদুল ইসলাম।

Link copied!