ভারত-ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:৫০ পিএম

ভারত-ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল

ছবি কোলাজ/ দ্য রিপোর্ট ডট লাইভ

বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।


বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তানের এ অবস্থানের প্রশংসা করেন। 

পোস্টে তিনি উল্লেখ করেন, খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়—এ নীতির পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রশংসনীয়।


উপদেষ্টার পোস্টে শাহবাজ শরিফ-এর বক্তব্যও উদ্ধৃত করা হয়। পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবেন না। তিনি আরও বলেন, বিষয়টি গভীরভাবে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাংলাদেশের পাশে দাঁড়ানোই সঠিক পদক্ষেপ।


উল্লেখ্য, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। এরই প্রেক্ষাপটে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়, যা ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

Link copied!