ছবি: বিসিবি
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টস জয়ের পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। অন্যদিকে শেষ মুহূর্তে ইনজুরির কারণে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন।
তার অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি। এখন পর্যন্ত তিনি নিউজিল্যান্ডের হয়ে মাত্র পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
বাংলাদেশ দলে নিয়মিত খেলোয়াড়দেরই রাখা হয়েছে। বোলিং আক্রমণে তিনজন পেসার ও দুইজন স্পিনারকে রাখা হয়েছে।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও রিপন মণ্ডল।
নিউজিল্যান্ড একাদশ:
টিম রবিনসন, কেটিন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথিউ ফিশার ও বেন লিস্টার।