মেসিকে ২০৩৪ বিশ্বকাপেও চান ইনফানটিনো

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৩, ০৭:০৪ পিএম

মেসিকে ২০৩৪ বিশ্বকাপেও চান ইনফানটিনো

লিওনেল মেসিকে ২০৩৪ বিশ্বকাপেও খেলতে দেখতে চান ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানটিনো। ২০২২ সালে কাতারের দোহায় তিনি বিশ্বকাপটি মেসির হাতে তুলে দিয়েছিলেন। আরও তিনটি বিশ্বকাপে তিনি এই আর্জেন্টিনার জাদুকর ফুটবলারকে দেখতে চান। 

একটি বিশেষ সাক্ষাতকারে মেসির ব্যাপারে আশাবাদ জানান ইনফানটিনো। তিনি বলেন,‘ ‘আমি আশা করি মেসি আগামী বিশ্বকাপে খেলবেন। তারপরের বিশ্বকাপে এমনকি ২০৩৪ বিশ্বকাপেও। যতদিন তিনি খেলতে চান।‍‍`

লিওনেল মেসি তখন বয়স হবে ৪৭। যদিও মেসি ইঙ্গিত দিয়ে রেখেছেন। তিনি ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। 

Link copied!