রাতে চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি রিয়াল-বায়ার্ন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০১:৪৯ পিএম

রাতে চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি রিয়াল-বায়ার্ন

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হচ্ছে আজ (মঙ্গলবার) দিবাগত রাতে। প্রথম দিনের দুই ম্যাচের একটিতে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, ইংলিশ ক্লাব আর্সেনাল লড়বে পর্তুগিজ চ্যাম্পিয়ন স্পোর্টিং সিপির বিপক্ষে।

দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের এটি হবে ২৯তম মুখোমুখি লড়াই। পরিসংখ্যান বলছে, বায়ার্নের বিপক্ষে দারুণ দাপট রয়েছে রিয়ালের।

বায়ার্নের বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে অপরাজিত রয়েছে রিয়ালের আক্রমণভাগ, যেখানে নেতৃত্ব দিচ্ছেন ভিনি-এমবাপ্পেরা। কোয়ার্টার ফাইনালেও জার্মান ক্লাবটির বিপক্ষে শতভাগ সফল ‘লস ব্লাঙ্কোস’।

অন্য ম্যাচে সাম্প্রতিক ফর্মের বিচারে এগিয়ে আর্সেনাল। তবে নকআউট পর্বে স্পোর্টিং সিপির চমক দেওয়ার সামর্থ্যও রয়েছে।

উল্লেখ্য, ২০২২-২৩ মৌসুমের ইউরোপা লিগের শেষ ষোলোতে দুই লেগ ড্র হওয়ার পর টাইব্রেকারে জিতে আর্সেনালকে বিদায় করেছিল স্পোর্টিং সিপি।

Link copied!