স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ দেখতে কন্যাকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ০৫:৫৮ পিএম

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ দেখতে কন্যাকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে দিনব্যাপী ফুটবল আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিকেলে সাবেক ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচ, যেখানে লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে মাঠে নামেন তারা।

বিকেলের এই ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হন। তিনি জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নেন এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ডাগআউটে বসে খেলা উপভোগ করেন।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে মাঠে থাকা সাবেক ফুটবলারদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন এবং স্মৃতিময় মুহূর্ত ভাগ করে নেন।

‘স্বাধীনতার চেতনায় ফুটবল উৎসব’ শিরোনামে আয়োজিত এই কর্মসূচিতে সকালে যুব দল ও নারী দলের ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের শেষ ভাগে সাবেক তারকা ফুটবলারদের ম্যাচ দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও এই আয়োজনে অংশ নেন এবং লাল দলের হয়ে মাঠে খেলেন।

Link copied!