বনানীতে বাস দুর্ঘটনায় নিহত ২

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ০৫:১৮ পিএম

বনানীতে বাস দুর্ঘটনায় নিহত ২

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

রাজধানীর বনানী এলাকায় একটি বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বনানী থানার ডিউটি অফিসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বনানী থানার ওসি অপারেশন এ কে এম মঈন উদ্দীন জানান, দুপুরে ভুঁইয়া পরিবহনের একটি বাস গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বনানী এলাকায় হঠাৎ এক পথচারী বাসের সামনে চলে এলে চালক গাড়িটি ডান দিকে ঘুরিয়ে দেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডানপাশের রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এসময় ডিভাইডারের ওপর অবস্থানরত দুইজন ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Link copied!