জুলাই ১০, ২০২৬, ০২:২৮ পিএম
ছবি: সংগৃহীত
নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ (শুক্রবার) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের ঘটনায় ববি বেগমের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
এর আগে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। পরবর্তীতে তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে র্যাব-১১ ছয়জনকে গ্রেফতার করে।