ছবি: সংগৃহীত
ঈদুল ফিতরের আগে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
আজ (মঙ্গলবার) রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।
রেলওয়ের নিয়ম অনুযায়ী এবারও দুই অঞ্চলের জন্য টিকিট বিক্রি দুই ধাপে হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকালে, আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।
এছাড়া, এবার ঈদ উপলক্ষে ৫ জোড়া বা মোট ২০টি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।