স্থানীয় সরকার বিভাগ রংপুর, বরিশালসহ আরও ৫টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী এই ব্যক্তিরা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন।
এর আগে, ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ দেশের আরও ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগের বিস্তারিত—