সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ১২:৫০ পিএম

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সফরকালে তিনি জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন। একইসঙ্গে সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

এছাড়াও, সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

Link copied!