যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৯:০২ পিএম

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

যশোর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন (৫৫) গুলিতে নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের শংকরপুর ইসহক সড়কে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিচিত্রা মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে নেতাকর্মীরা হাসপাতালে ছুটে এসেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতরা এখনও শনাক্ত হয়নি।’

রাত ৮টার দিকে যোগাযোগ করা হলে কোতয়ালি থানার ওসি ফারুক আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত এখনও জানতে পারিনি।’

Link copied!