ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:২৯ পিএম

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (রোববার) ভোর ৪টার দিকে ৩.০ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পটির অবস্থান নির্ধারণ করা হয়েছে অক্ষাংশ ২৪.৮৫ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমাংশ ৯২.০৭ ডিগ্রি পূর্বে, যা বাংলাদেশের সীমার মধ্যে পড়ে। খবর গালফ নিউজের।

এনসিএস এক্স-এ (সামাজিক যোগাযোগ মাধ্যম) প্রকাশিত পোস্টে জানায়, ১ ফেব্রুয়ারি ভোর ৪টা ২ মিনিট ৩২ সেকেন্ডে বাংলাদেশে ৩.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ২০ কিলোমিটার।

এদিকে, আগ্নেয়গিরি ও ভূমিকম্প বিষয়ক সংস্থা ভলক্যানো ডিসকভারি জানিয়েছে, রোববার ভোরে বাংলাদেশে হালকা মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

Link copied!