ঈদের দ্বিতীয় দিনে মেট্রোরেলে উপচেপড়া ভিড়

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২৬, ০৪:৫৪ পিএম

ঈদের দ্বিতীয় দিনে মেট্রোরেলে উপচেপড়া ভিড়

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচল শুরু করেছে। ঈদের প্রথম দিন ছুটিতে থাকলেও দ্বিতীয় দিনে যাত্রা শুরু করলে মেট্রোতে দেখা গেছে উপচেপড়া ভিড়।

আজ (রোববার) সকাল থেকে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে যাত্রী পরিবহন শুরু হয়েছে। বিভিন্ন স্টেশনে সকাল থেকেই যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

রাজধানীতে ঈদের সময় সড়কপথে যাতায়াত ব্যয়বহুল। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে অন্যান্য পরিবহনের তুলনায় মেট্রোরেল অনেকটাই সাশ্রয়ী ও দ্রুতগতির। এ কারণে দিন দিন এই পরিবহন ব্যবস্থার ওপর রাজধানীবাসীর নির্ভরতা বাড়ছে।

দুপুরে বিভিন্ন স্টেশনে দেখা গেছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীরা টিকিট কাটছেন। লাইনের দৈর্ঘ্য স্টেশনের প্রবেশপথের কাছে চলে গেছে। বেশিরভাগ যাত্রী বিভিন্ন পর্যটন স্পটের দিকে যাচ্ছিলেন। টিকিট অফিসাররা যাত্রীদের টিকিট দিতে দিতে দম ফেলার সুযোগ পাচ্ছেন না।

Link copied!