প্রতীকী ছবি
দেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
আজ (সোমবার) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।