ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:৫০ এএম
ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশকে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।
আজ (মঙ্গলবার) সকালে গণমাধ্যমে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে। যদিও কিছু কিছু বিষয়ে আলোচনার প্রয়োজন আছে, তবে সার্বিক পরিবেশ আশাব্যঞ্জক।
ইভারস আইজাবস আরও জানান, ইইউর স্বল্পমেয়াদি নির্বাচন পর্যবেক্ষকরা মঙ্গলবার থেকেই মাঠপর্যায়ে তাদের কার্যক্রম শুরু করবেন।
তিনি বলেন, ইইউ অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, যেখানে সংখ্যালঘু ও নারীদের অংশগ্রহণ থাকবে।