ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:২৮ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ফাইল ছবি
প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতির আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম অধিবেশনে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে এবং অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলোর সুপ্রস্তাব করা হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতির জন্য পুলিশ প্রশাসনে কিছু রদবদল করা হবে।