মার্চ ৪, ২০২৬, ০২:১৮ পিএম
ছবি: সংগৃহীত
এক বছরের মধ্যে সারাদেশে পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আগামী মে মাস থেকে এ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
আজ (বুধবার) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
একই দিনে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ ও ‘কৃষক কার্ড’ চালুসহ সরকারের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন কর্মসূচির অগ্রগতি নিয়েও পৃথক সভা করেন প্রধানমন্ত্রী।
বৃক্ষরোপণ বিষয়ক সভায় পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর পাশাপাশি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় প্রতিমন্ত্রী জানান, তৈরি পোশাক শিল্পের পর কার্বন বাণিজ্যকে দেশের অন্যতম বৃহৎ বাণিজ্য খাতে পরিণত করতে চায় সরকার।