তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৬, ১১:৩৫ এএম

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা দেন।

জানা গেছে, তিন দিনব্যাপী এই ফোরামে অংশগ্রহণ শেষে পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামের ব্রাসেলসে যাবেন। সেখানে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন’ বিষয়ক ফ্রেমওয়ার্ক চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এরপর দেশে ফেরার পথে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন এবং আগামী ২৪ এপ্রিল দেশে ফিরবেন।

Link copied!