রেলে স্টারলিংকের ফ্রি ওয়াইফাই

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ০৬:২৩ পিএম

রেলে স্টারলিংকের ফ্রি ওয়াইফাই

দেশের যোগাযোগ ইতিহাসে এক ডিজিটাল বিপ্লব ঘটিয়ে বাংলাদেশ রেলওয়ে এবার চলন্ত ট্রেনে সরাসরি মহাকাশ থেকে আসা উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে।

শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সুবিধা প্রদান শুরু হয়েছে।

এই সেবা চালু করতে সহযোগিতা করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল), এবং ব্যবহার করা হচ্ছে ইলন মাস্কের স্পেস-এক্স কোম্পানির ‘স্টারলিংক’ স্যাটেলাইট প্রযুক্তি।

প্রাথমিকভাবে যাত্রীরা যে ট্রেনগুলোতে সুবিধা পাচ্ছেন—

  • পর্যটক এক্সপ্রেস
  • উপবন এক্সপ্রেস
  • বনলতা এক্সপ্রেস

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ ভ্রমণে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ বর্তমানে যাত্রীদের বড় চাহিদা। আগে মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হতো, যা ট্রেন চলন্ত অবস্থায় প্রায়ই বিচ্ছিন্ন হয়ে যেত। স্টারলিংক সেবা সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণ করে, তাই গভীর জঙ্গল বা দুর্গম এলাকাতেও ইন্টারনেটের গতি কমবে না।

রেলওয়ে কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য ননস্টপ এবং অধিক চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনগুলোতেও স্টারলিংকভিত্তিক ইন্টারনেট সেবা স্থায়ীভাবে চালু করা হবে। এর ফলে যাত্রীরা ট্রেনের ভেতর বসেই ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস বা অফিসের কাজ অনায়াসে করতে পারবেন।

Link copied!