যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ০৩:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের হওয়া চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, দেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে যাবে সরকার। তবে এক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষা করা হবে বলে জানান তিনি।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সরকার সক্রিয় আছে। পাশাপাশি কাতারসহ বিভিন্ন দেশে যাওয়ার অপেক্ষায় থাকা প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সরকার যোগাযোগ অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

Link copied!