দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ, ২ জনের লাশ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:৩৭ পিএম

দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ, ২ জনের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে পৃথক স্থান থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার) সকালে বাড়ির উঠান থেকে দাদির এবং পাশের সরিষাক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।

নিহতরা হলেন— দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ার বাসিন্দা জয়নাল খা’র মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)। পরিবার সূত্রে জানা গেছে, তারা দুজনই বাড়িতে থাকতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কিশোরীর বাবা ঢাকায় থাকেন। গভীর রাতে বাড়ি থেকে কান্নার শব্দ শোনা গেলেও পরে তা থেমে যায়। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পরে নিখোঁজ নাতনিকে খুঁজতে গিয়ে পাশের সরিষাক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মধ্যরাতে দুর্বৃত্তরা নাতনিকে তুলে নিয়ে যেতে চাইলে দাদি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা বৃদ্ধাকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে কিশোরীকে পাশের সরিষাখেতে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখে যায়।

​ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!