বিমানবন্দরে সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদ আটক

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২৪, ০৮:৩৬ এএম

বিমানবন্দরে সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদ আটক

ফারজানা রূপা ও তার স্বামী শাকিল আহমেদ

বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত বার্তাপ্রধান শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টার ফারজানা রূপাকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন।

বুধবার (২১ আগস্ট) সকালে তাদেরকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে বিমান সূত্র জানায়, একাত্তর টিভির প্রধান বার্তা সম্পাদক শাকিল, তার স্ত্রী ওই চ্যানেলের প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপা ও তাদের মেয়েকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। পরবর্তীতে ডিবির কাছে হস্তান্তর করা হয় তাদের।

জানা গেছে, তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ নামে একটি ফ্লাইটে ইস্তানবুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্য বিমানবন্দরে যান তারা। সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট থেকে হেড অব নিউজ শাকিল আহমেদ এবং প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টার ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

Link copied!