ফেনীতে ‘মাদকাসক্ত’ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোন আহত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১১, ২০২৬, ০১:০০ পিএম

ফেনীতে ‘মাদকাসক্ত’ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোন আহত

ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন।

রোববার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিলপুর এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে রাফি মাদক সেবনের জন্য তার মা লাকি বেগমের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে মাকে ছুরিকাঘাত করেন তিনি।

এসময় বাধা দিতে গেলে বাবা মোস্তফা ও বোন মিথিলাকেও ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার কবির লাকি বেগমকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত মোস্তফা ও মিথিলাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!