কুমিল্লায় পুকুর সেঁচে একাধিক অস্ত্র উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৫৩ পিএম

কুমিল্লায় পুকুর সেঁচে একাধিক অস্ত্র উদ্ধার

ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর উপজেলার সীমান্ত সংলগ্ন কটকবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ (মঙ্গলবার) ভোর থেকে কটকবাজার গ্রামের পুকুরে অভিযান শুরু হয়। র‍্যাবের কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোরবেলা থেকেই কটকবাজার কবরস্থান সংলগ্ন পুকুরে তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেচ করা হয়।

অভিযানে পুকুরের তলদেশ থেকে সাদা বস্তা ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় কয়েকটি পিস্তল, বন্দুক এবং দুই বস্তা ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। সকাল ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

র‍্যাব কর্মকর্তারা জানান, ঘটনাস্থল সীমান্ত থেকে মাত্র ৩৫০ মিটার দূরে হওয়ায় সেখানে আরও অস্ত্র মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্রের সঠিক সংখ্যা ও বিস্তারিত তথ্য জানানো হবে বলে নিশ্চিত করেছেন র‍্যাব অধিনায়ক।

Link copied!