ঈদুল ফিতরের চাঁদ দেখতে বৃহস্পতিবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২৬, ০৩:০৬ পিএম

ঈদুল ফিতরের চাঁদ দেখতে বৃহস্পতিবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি

ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরের চাঁদ দেখতে বৃহস্পতিবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি
দেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা নির্ধারণে বৃহস্পতিবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বিকাল ৫টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
 

বুধবার (১৮ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
 

এদিন বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

Link copied!