জুন ২৮, ২০২৬, ০৫:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়াকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।
আজ (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মো. রেজা হাসানকে বদলি করে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর থেকেই পদটি শূন্য ছিল।