ছবি: সংগৃহীত
বাংলাদেশ সরকার পুলিশের অতিরিক্ত আইজি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে।
আজ (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেছেন।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার কর্মজীবন রাজনৈতিক কারণে নানা ওঠাপড়ার মধ্য দিয়ে গিয়েছে। আওয়ামী লীগ শাসনামলে তিনি প্রথমবার চাকরিচ্যুত হন এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
২০২৪ সালের ৫ আগস্ট, শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার তার পুনঃনিয়োগের প্রক্রিয়া শুরু করে, যার মাধ্যমে তিনি এসপি পদমর্যাদায় চাকরিতে ফিরেন। এরপর তিনি সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এই নিয়োগের তথ্য নিশ্চিত করেছেন।