ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
আজ (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত এই মামলাগুলো রাজনৈতিক হয়রানিমূলক ছিল।
এর আগে, ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা ইতিমধ্যেই প্রত্যাহারের অনুমোদন পাওয়া গেছে।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানিয়েছিল যে অন্তর্বর্তী সরকার ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। ফলে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলায় থেকে অব্যাহতি পেয়েছেন।