চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০৮:৪৬ পিএম

চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছবি: পিএমও/বাসস

চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (শুক্রবার) বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া বিএনপি‍‍`র সিনিয়র নেতৃবৃন্দ বিমানবন্দরে দলীয় প্রধানকে স্বাগত জানান।

Link copied!