মার্চ ২৯, ২০২৬, ০৬:২৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ছুটির দিনেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার সকালে সরকারি দলের সংসদীয় সভায় তিনি এ নির্দেশ দেন।
এরপর বিকেল ৩টায় প্রায় ১৩ দিন পর আবারও বসে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। এ অধিবেশনকে সামনে রেখে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা পৃথক বৈঠক করেন।
সরকারি দলের বৈঠকে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে এ বিষয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন সাপেক্ষে সবকিছু হবে।