কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করতে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৩৫ পিএম

কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করতে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ৮টায় সড়ক পথে রওনা হবেন এবং সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছাবেন। সেখানে পৌঁছে প্রথমে সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।

এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং কার্যক্রম হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন। পরে দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষিমেলা উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জ্বল হোসেনের সই করা শিডিউল থেকে এসব তথ্য জানা গেছে।

এ সফরকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রস্তুতি পরিদর্শনের জন্য ইতোমধ্যে টাঙ্গাইলে গেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ।

Link copied!