দেশে এসেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ প্রবাসীর পোস্টাল ব্যালট

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৩৬ পিএম

দেশে এসেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ প্রবাসীর পোস্টাল ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালটে ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের দলনেতা সালীম আহমাদ খান। তিনি বলেন, বুধবার সকাল ৯:১৫ পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন ইতোমধ্যেই ভোট দিয়েছেন।

এছাড়া, ৫ লাখ ৭ হাজার ৩২৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি ব্যালট দেশে পৌঁছেছে এবং ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

দেশের অভ্যন্তরেও (আইসিপিভি) ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। এ পর্যন্ত দেশের ভেতরে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৬ লাখ ১০ হাজার ৬৫০ ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন এবং ৫ লাখ ৬১ হাজার ১৩৯ ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি ব্যালট গ্রহণ করেছেন।

মোট মিলিয়ে দেশে ও প্রবাসে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

Link copied!