বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে জাতির কল্যাণে দোয়া

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২১, ২০২৬, ১০:১৭ এএম

বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে জাতির কল্যাণে দোয়া

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় জামাত সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দীর্ঘ সময়ের মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। প্রথম ও দ্বিতীয় জামাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন এবং নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দ্বিতীয় জামাতের মোনাজাতে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ প্রার্থনা করা হয়, দেশের কল্যাণ কামনা করা হয় এবং দেশের উপর যেসব বালা-মুসিবত রয়েছে, তা থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। এছাড়া রমজান মাসের রোজা ও অন্যান্য এবাদতের কবুলের জন্য আর্তি জানানো হয় এবং মৃত আত্মীয়-স্বজনের জন্য জান্নাত কামনা করা হয়। মুসল্লির অনেকেই চোখের জলে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায়। মোনাজাতে বিশ্বের বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের জন্যও দোয়া করা হয়।

Link copied!