প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দও এ সফরে সঙ্গী হয়েছেন।