অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ তাঁর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন।
আজ (সোমবার) ভাষণ শেষে তিনি কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
অধ্যাপক ইউনূসের নেতৃত্বে ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামীকাল (মঙ্গলবার) নতুন সরকারের শপথগ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ।
গত বৃহস্পতিবারের জাতীয় নির্বাচনে ২১২টি আসনে বিজয়ী হয়ে পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন জিতে।