বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ১১:২৫ এএম

বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ

ডিজেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বাসভাড়া বাড়ানোর বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, সরকারের অনুমোদন ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া বাড়ানো যাবে না।

আজ বুধবার সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

তবে ভাড়া না বাড়ানোর নির্দেশ দিলেও পরিবহণ খাতের বিদ্যমান সংকটের বিষয়টি তুলে ধরেছে সংগঠনটি। তাদের দাবি, প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। পাশাপাশি ডলারের ঊর্ধ্বগতির কারণে গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও অনেক বেড়েছে।

এই পরিস্থিতিতে পরিবহণ খাতকে লোকসান থেকে রক্ষা করতে দ্রুত বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সমিতি।

Link copied!