দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২৬, ১২:৪৪ পিএম

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।

আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে লিমনের মরদেহবাহী উড়োজাহাজটি দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।

এর আগে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটের দিকে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে তার মরদেহ পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট-এর কর্মকর্তারা পুরো প্রক্রিয়াটি তদারকি করেন।

গত ৩০ এপ্রিল টাম্পায় লিমনের জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বজন এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

গত ১৬ এপ্রিল নিখোঁজের পর একইসাথে হত্যার শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহও দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা।

Link copied!