ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:৫৫ পিএম
ঢাকা-১৭ সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
বেসরকারি ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন ৬০ হাজার ২১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স. ম. খালিদুজ্জামান পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট।
আংশিক ফলাফলের হিসাবে দেখা যায়, তারেক রহমান প্রায় ৩৫ হাজার ৬৯১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ঢাকা-১৭ আসনে মোট ১২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কেন্দ্রভিত্তিক ফলাফল সংকলনের পর এই বেসরকারি হিসাব পাওয়া গেছে। আনুষ্ঠানিক ফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ঢাকা-১৭ আসনের ফলাফলকে ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা এটিকে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি আসনে দলের শক্ত অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন।