বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০২:৫৭ পিএম

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

ছবি: সংগৃহীত


স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা, ৯৫ সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যাদুর্গত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় স্বাস্থ্য বিভাগকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত বন্যাকবলিত এলাকায় সাপে কাটা ৯৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাপের কামড়ের চিকিৎসায় প্রয়োজনীয় অ্যান্টিভেনম সব ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত বন্যাপ্রবণ কোনো এলাকায় কলেরা আক্রান্তের তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সংস্কারমূলক কাজ করছে। এসব কাজ পর্যালোচনার জন্য আবারও হাসপাতাল পরিদর্শন করা হবে। এরপর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Link copied!