টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৬:৩৯ পিএম

টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে। আজ (রোববার) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঘটনাস্থলেই প্রাণীটির মৃত্যু হয়। এর আগে শনিবার বিকেল ৩টার দিকে টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হয়েছিল হাতিটি।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া বন্য মা হাতিটি চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে মারা যায়।

এদিকে, আহত হাতিটির বিষয়টি উচ্চপর্যায়ে নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী বন বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো হাতিটির চিকিৎসা কার্যক্রম শুরু করে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন মুখপাত্র।

Link copied!