মে ৬, ২০২৬, ১২:৩০ পিএম
ছবি: সংগৃহীত
রংপুরের বদরগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে আরিফুল ইসলাম নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বালুয়াভাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল পৌর এলাকার পাঠানপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, একটি মামলায় হাজিরা দিতে মঙ্গলবার রংপুর আদালতে যায় কিশোর গ্যাংয়ের দুটি পক্ষ। একপক্ষে ছিল মমিনুল গ্রুপ, অন্যপক্ষে ফিরোজ শাহ ওরফে ‘মার্ডার ফিরোজ’-এর অনুসারীরা। আদালত এলাকায় দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও বিকেলে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, প্রতিশোধ নিতে মমিনুল গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে খুঁজতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় নিরীহ ভ্যানচালক আরিফুল হামলার শিকার হন। তাকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা রেজাউল ইসলাম ছেলের মৃত্যুর জন্য জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন। তিনি বলেন, তার ছেলে কোনো সংঘর্ষে জড়িত ছিল না, শুধুমাত্র এলাকার বাসিন্দা হওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ সরকার জানান, আগের বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত ফিরোজের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যা মামলাও আছে। এ ঘটনায় নতুন মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা