স্বাধীনতার ঘোষণা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ১২:২২ পিএম

স্বাধীনতার ঘোষণা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ

ফাইল ছবি

স্বাধীনতার ঘোষণার ইতিহাস নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ১৯৭১ সালে চট্টগ্রাম থেকে প্রথমে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, পরে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পুনরায় প্রচার করা হয়।
 

বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ মার্চ রাতে রাজারবাগে পাকিস্তানি বাহিনীর হামলা ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। ওই হামলার পরপরই স্বাধীনতার ঘোষণা আসে এবং এর মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা ত্বরান্বিত হয়।
 

তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সূচনায় রাজারবাগের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ঘটনার মধ্য দিয়েই প্রতিরোধ গড়ে ওঠে এবং দেশব্যাপী সংগ্রাম শুরু হয়।
পুলিশ বাহিনীর উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আধুনিক ও দক্ষ পুলিশ গড়ে তুলতে উন্নত দেশগুলোর সঙ্গে মতবিনিময় এবং সহযোগিতা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Link copied!